নৌবাহিনীর সদস্যের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারপিটের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ২৩:৪৯আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০০:১৬

গ্রাম পুলিশ মোহাম্মদ আলীকে আঘাত করার সময় অন্যরা বাধা দেওয়ার চেষ্টা করছেন সামাজিক দূরত্ব বজায় রাখতে বলায় সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোহাম্মদ আলীকে (৫০) চড় মারপিট করার অভিযোগ উঠেছে আশিকুর রহমান নামে নৌবাহিনীর সদস্যের বিরুদ্ধে। সাতক্ষীরা থানার উপপরিদর্শক (এসআই) রইচ উদ্দীন জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন মোহাম্মদ আলী। রবিবার (১২ এপ্রিল) বিকালে তিনি বাদী হয়ে সাতক্ষীরা থানায় এ অভিযোগ করেন।
আশিকুর রহমান রেউই বাজার এলাকার রেজাউল করিম খোকনের ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে চট্টগ্রামে কর্মরত।

প্রসঙ্গত, অভিযোগ পাওয়া যায়, শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করলে গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর চোয়ালে চড় ও কিলঘুসি মারেন আশিকুর রহমান। এতে মোহাম্মদ আলী আহত হন। পরে অন্য গ্রাম পুলিশ সদস্যরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।

বাঁশদহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর শহিদুল ইসলাম বলেন, ‘আমি বাজারে এসে শুনলাম সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মুখে মাস্ক না থাকার বিষয়ে বললে মোহাম্মদ চকিদারকে মারে খোকনের ছেলে।  এতে মোহাম্মদ আলীর চোখে রক্ত জমে গেছে।’

সাতক্ষীরা থানার উপপরিদর্শক (এসআই) রইচ উদ্দীন বলেন, ‘এ ব্যাপারে গ্রাম পুলিশ মোহাম্মদ আলী বাদী হয়ে আশিকুর রহমানের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম