ইসলামপুরে করোনায় মারা গেছেন নারায়ণগঞ্জ থেকে আসা এক গৃহবধূ

জামালপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ০৩:৫৯আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০৪:০১

করোনাভাইরাস

জামালপুরের ইসলামপুরে মৃত এক মহিলার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (১২ এপ্রিল)  বিকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের এই তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর গ্রামে নারায়ণগঞ্জ ফেরত ক্যান্সার ও ঠাণ্ডাজনিত কারণে শুক্রবার (১০ এপ্রিল) এক গৃহবধুর (২২) মৃত্যু হয়েছে বলে জানায় এলাকাবাসী। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃতব্যক্তির নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের জানান, ওই গৃহবধূ নারায়ণগঞ্জ থেকে এসেছিল তা আমাদেরকে জানানো হয়নি। তার শরীর থেকে সংগ্রহ করা নমুনাটির রিপোর্ট রবিবার পজিটিভ এসেছে। এ যাবত ৩০ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা। উপজেলার এটিই প্রথম করোনা শনাক্ত।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, করোনাভাইরাস সন্দেহে খবর পাওয়ামাত্রই তার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ। এই প্রথম পজিটিভ রিপোর্ট এলো। যেহেতু পুরো জামালপুর জেলাকে আগেই লকডাউন করা হয়েছে তাই মৃত ওই গৃহবধূর বাড়ির আশপাশের আরও ৫০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তাকে যারা গোসল ও দাফন করিয়েছে তাদের নমুনা সংগ্রহ করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম