যশোর সদরে এমপি নাবিলের খাদ্য সহায়তা

যশোর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ১৪:৪৪আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৪:৪৫

যশোর সদরে এমপি নাবিলের খাদ্য সহায়তা যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ আজ সোমবার (১৩ এপ্রিল) যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। বেলা ১১টার দিকে শহরতলীর শেখহাটি এলাকায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দুইশ' মানুষকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। 

খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি কাজী নাবিল আহমেদের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন বিপুল, জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরীন সুলতানা খুশি, আওয়ামী লীগ নেতা আবু মুসা মধু, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, বিপ্লব দে শান্ত প্রমুখ।

এরপর কাজী নাবিল আহমেদ যশোর জেনারেল হাসপাতালে যান। সেখানে ডাক্তারদের সঙ্গে চিকিৎসা ব্যবস্থা, ভারত থেকে আসা রোগীদের বিষয়ে খোঁজখবর নেন। এছাড়া ইডিসিএল থেকে ওষুধ আনার বিষয়েও তাদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়, সিভিল সার্জন শেখ আবু শাহীন, ডা. শামিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। যশোর সদরে এমপি নাবিলের খাদ্য সহায়তা

ডাক্তারদের সঙ্গে আলাপ শেষে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা নিজেদের সুরক্ষা নিয়ে সারাদেশে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।’ হাসপাতালে সাধারণ রোগীদের ভোগান্তির বিষয়ে জানানো হলে তিনি জানান- বিষয়টি অবগত হয়েছেন এবং এ বিষয়ে ডাক্তারদের সঙ্গে আলোচনাও হয়েছে।

যশোরে খাদ্য সহায়তার বিষয়ে তিনি বলেন, ‘দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সরকারি খাদ্য সহায়তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ ব্যক্তি পর্যায়েও মানুষের কাছে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। একজন সংসদ সদস্য হিসেবে আমিও গত ১০দিনে যশোর সদরের বিভিন্ন স্থানে চার থেকে পাঁচ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দিয়েছি। দ্বিতীয়দফা কার্যক্রমও শুরু হয়েছে। যশোরের অন্য সংসদ সদস্যরাও তাদের স্ব স্ব এলাকায় খাদ্য সহায়তা দিচ্ছেন।’

প্রসঙ্গত, এরআগে যশোর পৌরসভা এলাকা এবং যশোর সদরের ১৫টি ইউনিয়নে করোনা সংকটে পড়া পরিবারগুলোর মাঝে এমপি নাবিল আহমেদের পক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর নেতারা খাদ্য সহায়তা পৌঁছে দেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী