কালীগঞ্জে করোনায় আক্রান্ত ৫, দোকান-বাজার বন্ধ

গাজীপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ১৫:২৯আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৫:৪১

করোনাভাইরাস গাজীপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ২৩ জনের মধ্যে পাঁচজনই কালীগঞ্জের। তাদের মধ্যে চার জন ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে কালীগঞ্জের নিজ বাড়িতে আসেন। ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার পর ওই পাঁচ জনের পজিটিভ রিপোর্ট আসে। সোমবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক।

ইউএনও জানান, কালীগঞ্জ পৌর এলাকায় তিন জন করোনা রোগী থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার (১৩ এপ্রিল) থেকে কালীগঞ্জ পৌরসভার কাঁচাবাজার ও মাছ বাজারসহ সব দোকান বন্ধ থাকবে। ওষুধের দোকান, অ্যাম্বুলেন্স, ওষুধ ও খাবার সরবরাহের গাড়ি এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তবে উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোর বিষয়ে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে নির্দেশনা দেওয়া হবে।

তিনি আরও জানান, কালীগঞ্জে করোনাভাইরাস শনাক্ত পাঁচ জনের মধ্যে একজন ১০ বছরের শিশু, তিনজন নারী ও একজন বৃদ্ধ রয়েছেন। তাদের মধ্যে একজন তুমলিয়া ইউনিয়নের সোম ইসাপুরা গ্রামের স্থানীয় বাসিন্দা। দুজন নারায়ণগঞ্জ থেকে এসে কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর গ্রামে, একজন ঢাকা থেকে এসে উত্তর ভাদার্ত্তী গ্রামে ও একজন নরসিংদী থেকে এসে বক্তারপুর ইউনিয়নের মাঝুখান গ্রামে অবস্থান করেন। তাদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ থাকার সন্দেহ হলে খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। রবিবার সন্ধ্যায় ওই পাঁচ জনের করোনাভাইরাসের পজিটিভ রিপোর্ট আসে। পরে তাৎক্ষণিকভাবেই তাদের ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। আক্রান্ত পাঁচ জনের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বাড়ির আশেপাশে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের