চাল আত্মসাতের অভিযোগ, ডিলারের বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়া প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ২৩:৪৬আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০০:২৫

বগুড়া বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ৭১০ কেজি চাল আত্মসাতের অভিযোগে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের ডিলার মশিউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় নিজ কার্যালয়ে এ মামলা করেন। এর আগে শিবগঞ্জ উপজেলা প্রশাসন তার ডিলারশিপ বাতিল করেছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ডিলার মশিউর রহমান মাস্টাররোলে মোট ৫৩৮ জন ভোক্তার মধ্যে ১৭ জনের নাম দু-তিন বার উল্লেখ করেন। এছাড়া ১৪০ কেজি চাল হিসাবভুক্ত না করেই ৭১০ কেজি চাল আত্মসাৎ করেন। তাই তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, আসামি মশিউর রহমানকে গ্রেফতারে অভিযান চলছে। শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ওই চাল বরাদ্দ ছিল।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের ডিলার মশিউর রহমান ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান এসএম রূপমের ভাই। তিনি হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির এপ্রিলের বরাদ্দ উত্তোলন করেন। তিনি ৩ এপ্রিল দাড়িদহ বাজারে ওই চাল বিতরণ করছিলেন। এ সময় ভুয়া মাস্টাররোল তৈরি করে ১৫ বস্তা  চাল কালোবাজারির উদ্দেশ্যে পাচারের চেষ্টা করেন। তখন ইউপি সদস্য শাহনাজ বেগম উপজেলা প্রশাসনে খবর দেন। টের পেয়ে ডিলার মশিউর রহমান ওই নারী ইউপি সদস্যকে হেনস্থা করেন। খাদ্য কর্মকর্তা চালগুলো জব্দ করলেও মশিউর রহমানের লোকজন ছিনিয়ে নিয়ে যান।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল উদ্দিন গত ১১ এপ্রিল থানায় মশিউর রহমানের বিরুদ্ধে জিডি করেন। পরে বিষয়টি দুদককে অবহিত করা হয়েছিল।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্যবান্ধব কর্মসূচির উপজেলা কমিটির সভাপতি আলমগীর কবির জানান, ডিলার মশিউর রহমানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ ওঠায় উপজেলা কৃষি কর্মকর্তা মোজাহেদুল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ডিলারের নামে বরাদ্দ দেওয়া চালের মধ্যে ৭১০ কেজি চাল বিতরণে দুর্নীতি ও আত্মসাতের প্রমাণ মেলে। পরে তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম