বাগেরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত, ১৬ বাড়ি লকডাউন

বাগেরহাট প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২০, ১৭:৫৭আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১৭:৫৮

বাগেরহাট বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটাপাড়া গ্রামে জেলার প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী (৩৫) শনাক্ত হয়েছেন। তিনি ফরিদপুরের একটি মসজিদের মোয়াজ্জিম ছিলেন। বুধবার (১৫ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির।

তিনি জানান, গত ৯ এপ্রিল ওই মোয়াজ্জিন ফরিদপুর থেকে বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামে আসেন। কাশিসহ করোনা আক্রান্তের উপসর্গ থাকায় তাকে হোম কোয়ারেন্টিনে রেখে নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আইইডিসিআরের প্রতিবেদন থেকে তার করোনা আক্রান্তের খবর পাওয়া যায়।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত বাগেরহাটে ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪৮ জনের রিপোর্ট আমরা হাতে পেয়েছি। এদের মধ্যে একজনের শরীরে করোনা পজেটিভ এসেছে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফল আলম জানান, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নেতৃত্বে বাগেরহাট পুলিশ সুপার ও সিভিল সার্জন ঘটনাস্থলে গিয়ে আশপাশ ঘুরে দেখে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১৬টি বাড়ি লকডাউন করেছেন। পরবর্তীতে ওই পরিবারের অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম