কালিয়াকৈরে দু’যুবক করোনা ভাইরাসে আক্রান্ত, ৪ গ্রাম লকডাউন

গাজীপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ০২:৫৭আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০২:৫৯

করোনাভাইরাস

গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষার্থীসহ একই গ্রামের দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় চার গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান প্রাপ্তি এটাই প্রথম।  বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীর কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে একজন প্রবাসী (৩২) ও অন্যজন শিক্ষার্থী (২০)। তাদের বাড়ি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের জাথালিয়া গ্রামে।

এলাকাবাসীও স্থানীয়রা জানায়, গত ৩ থেকে ৪ মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন ওই যুবক। এরপর তার চলাফেরার সাথী ছিল প্রতিবেশী কলেজ ছাত্র।  গত তিন দিন আগে তাদের প্রায় একইসঙ্গে জ্বর আসে। এরপর তারা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে নমুনা পরীক্ষা করতে দেন। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীর কুমার জানান, নমুনা পরীক্ষার পর ওই দু’যুবকের করোনাভাইরাস পজেটিভ আসে। তাদেরকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। হাসপাতালের একটি টিম সার্বক্ষণিক তাদেরকে পর্যবেক্ষণ করবেন। দরকার হলে তাদের আইসোলেশনে নেওয়া হবে। এছাড়া ওই দু’যুবকের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে। আক্রান্তদের পরিবারের সদস্যদেরকেও হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী হাফিজুল আমিন জানান, ওই দুই যুবকের করোনা পজেটিভ আসায় জাথালিয়া গ্রামের তাদের নিজ নিজ বাড়ির একটি কক্ষে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। একইসঙ্গে ওই গ্রামমসহ আশপাশের বংকুরি, সিঙ্গাপুর বাজার, ইটালি বাজার এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম