পাবনায় প্রথম করোনা রোগী শনাক্ত

পাবনা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ০১:৩৩আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০১:৪৮

করোনা পরীক্ষা পাবনায় প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ওই ব্যক্তি এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে এসেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামের এক যুবক গত ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে পাবনায় আসেন। করোনার লক্ষণ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তার নমুনা সংগ্রহ করে গত ১৪ এপ্রিল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।

এদিকে, ওই যুবকের নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর উপজেলা প্রশাসন ও পুলিশের টিম গিয়ে ওই গ্রাম লকডাউন ঘোষণা করেছে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, স্বাস্থ্য বিভাগের টিম আক্রান্ত যুবকের বাড়িতে রওনা হয়েছে। তার শারীরিক অবস্থা  দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি