মানিকগঞ্জে সহায়তা চেয়ে গুনতে হলো জরিমানা!

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১৬:১২আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৬:৪৩

মানিকগঞ্জ বাড়িতে চাল-ডাল সবই রয়েছে। তারপরও পরিবারের জন্য খাদ্য সহায়তা চেয়ে জেলা প্রশাসকের মোবাইলফোনে কল করেন এক ব্যক্তি। রাতে ওই পরিবারের জন্য খাবার নিয়ে হাজির হন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তবে বাড়িতে গিয়ে দেখেন উল্টো চিত্র। ওই পরিবারের সংগ্রহে পর্যাপ্ত খাদ্য রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত মিথ্যা তথ্য দিয়ে সহায়তা চাওয়ার অপরাধে ওই ব্যক্তিকে জরিমানা করেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া ঘন্টিপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। জরিমানাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম শাকিল হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক এস এম ফেরদৌসের মুঠোফোনে খাদ্যসহায়তা চেয়ে কল করেন ওই ব্যক্তি। এর পর জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল মাহমুদকে খাদ্য সহায়তা দিতে নির্দেশ দেন। রাত ১০টার দিকে ইউএনও ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুনসহ অন্যরা খাদ্য সহায়তা নিয়ে ওই বাড়িতে যান। তবে বাড়িতে গিয়ে তারা দেখেন, ওই ব্যক্তির ঘরে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ ওই ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করেন।

আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, মিথ্যা তথ্য দিয়ে খাদ্যসহায়তা দাবির অপরাধে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২-এর ৩৮ ধারায় ওই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের খাদ্যসহায়তায় সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম