দরিদ্রদের কাছে সঠিকভাবে ত্রাণ পৌঁছাতে হবে: তোফায়েল

ভোলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২০, ২০:৩২আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২০:৩২

তোফায়েল আহমেদ সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘অসহায় দরিদ্র মানুষের কোনও দল নেই।  দলীয় চিন্তা করে কেউ যেন ত্রাণ বণ্টন করবেন না। দলমতের ঊর্ধ্বে উঠে ত্রাণ বিতরণ করতে হবে। যারা দুস্থ, যাদের কিছু নেই তারা যেন সঠিকভাবে ত্রাণ পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে।’

রবিবার (১৯ এপ্রিল) ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ভোলা সদর উপজেলা কমপ্লেক্স চত্বরে তার পক্ষ থেকে দ্বিতীয় দফায় এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় তোফায়েল আহমেদ আরও বলেন, ‘প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ বিতরণ কমিটি গঠন করতে হবে। মনে রাখতে হবে, কেউ যেন কষ্ট না পায়। করোনা একটি বিশ্ব মহামারি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক পদক্ষেপ নিয়েছেন। আল্লাহর রহমতে এখনও পরিস্থিতি ভালো আছে। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে। করোনা প্রতিরোধে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলো মেনে চলতে হবে।’

রবিবার দ্বিতীয় দফায় ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের হতদরিদ্র তিন হাজার পরিবারের মাঝে তার পক্ষ থেকে তেল, আটা, লবণ ও চিনি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন– জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের