খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ গ্রেফতার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বগুড়া প্রতিনিধি
২০ এপ্রিল ২০২০, ১৮:১১আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৮:১৬

মির্জা গোলাম হাফিজ সোহাগ বগুড়ার শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ গ্রেফতার মাঝিহট্ট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা গোলাম হাফিজ সোহাগকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করে বলেছেন, প্যানেল চেয়ারম্যানকে ওই ইউনিয়নে দায়িত্ব দেওয়া হবে।

অভিযোগে জানা গেছে, শিবগঞ্জ থানা পুলিশ গত ১৫ এপ্রিল সন্ধ্যায় উপজেলার দামগাড়া গ্রামে ওই চেয়ারম্যানের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল উদ্ধার করেন। সে সময় চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

এছাড়া ১৭ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম তার বিরুদ্ধে মামলা করেন। দুদক কর্মকর্তা জানান, চেয়ারম্যান সোহাগকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রয়োজনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয় সরকার বিভাগ খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ গ্রেফতার মাঝিহট্ট ইউনিয়নের চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগকে গত ১৯ এপ্রিল সাময়িক বরখাস্ত করেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান