মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৫, ১৮:১০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৮:১১
image

ডিএসসিসি-মুক্তিযোদ্ধা বিজয় দিবস উদযাপন উপলক্ষে বরাবরের মতো এবারও বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই সংর্বধনা দেওয়া হবে। মঙ্গলবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ মুক্তিযুদ্ধের পক্ষের সহস্রাধিক মানুষকে এই সংবর্ধনা দেওয়া হবে। এ সময় উপস্থিত থাকবেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ  ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০০২ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর সাদেক হোসেন খোকা সিটি করপোরেশনের মাধ্যমে ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেন। সেই থেকে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
/ওএফ/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম