ফেনীতে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

ফেনী প্রতিনিধি
২১ এপ্রিল ২০২০, ১২:৫৯আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৩:৪৯

ফেনী ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের একটি গ্রামে সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বজলুর রহমান (৬৮) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাত ৩টার দিকে নিজ গ্রাম সোনাপুরে অসুস্থ অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার সকালে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। তার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

ওই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বজলুর রহমান গত কয়েক সপ্তাহ ধরে সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল বলে পরিবার জানিয়েছে।’ 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত বলেন, ‘নিহতের বাড়িতে গিয়ে তার দু’দিনের অসুস্থতার কথা জানা গেছে। সন্দেহ দূর করতে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান বলেন, ‘করোনা সন্দেহে বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফন করা হয়েছে। সেই সঙ্গে তাদের বাড়িটিসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।’

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম