ফেনীতে ৫ শয্যার আইসিইউ স্থাপনে ব্যক্তি উদ্যোগ

ফেনী প্রতিনিধি
২১ এপ্রিল ২০২০, ১৭:৫২আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৮:০১

ফেনী ফেনীতে ব্যক্তি উদ্যোগে পাঁচ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থাপন করা হচ্ছে। ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরীর অনুদানে তিন কোটি টাকা ব্যয়ে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ফেনী ডায়াবেটিক হাসপাতালে এই আইসিইউ স্থাপন করা হচ্ছে। উদ্যোগ বাস্তবায়ন হলে করোনা রোগীদের সেবায় এটি কাজে লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসক-নার্সসহ প্রয়োজনীয় জনবলসহ পর্যাপ্ত সুবিধা রয়েছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে ১০ দিনের মধ্যে আইসিইউ এখানে স্থাপন সম্ভব হবে। এমন দুর্যোগ সময়ে করোনা রোগীদের সেবায় এটি কাজে লাগবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন ।

আইসিইউ স্থাপনে সহায়তা দেওয়া আলাউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, সরকারের টানা তৃতীয় মেয়াদেও আইসিইউ স্থাপন না হওয়ার বিষয়টি আমাদের হতাশ করেছে। তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদকে (স্বাচীপ) শুধু ডাক্তারদের নিয়োগ-বদলি নিয়ে ব্যস্ত না থেকে স্বাস্থ্য বিভাগের অনিয়ম-দুর্ণীতির বিরুদ্ধেও অবস্থান নেওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী ছাড়াও পাশের কুমিল্লা ও নোয়াখালীতেও হাসপাতালে নেই আইসিইউ ব্যবস্থা। ফলে বর্তমান সময়ে মহামারি করোনা আক্রান্ত কোনও মুমূর্ষু রোগীকে চিকিৎসা দিতে ঢাকায় পাঠানো ছাড়া, কোনও উপায় নেই।

তবে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ফেনী ট্রমা সেন্টারে ৩০ ও সোনাগাজীর মঙ্গলকান্দি উপস্বাস্থ্য কেন্দ্রে ২০ শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়া ফেনী জেনারেল হাসপাতালে ৩০ শয্যা, ফেনী ডায়াবেটিস হাসপাতালে ৫ শয্যা ও জেলা সদর ছাড়াও অপর ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে শয্যা প্রস্তুত করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম