রমজানে ২০৬০০ পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা সেলিম ওসমানের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২০, ১৯:১৫আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৯:২৮

নিজ কার্যালয়ে অসহায় ও দুস্থদের সহায়তার ঘোষণা দেন সেলিম ওসমান নারায়ণগঞ্জের ২০ হাজার ৬০০ পরিবারকে রমজানের সময় খাদ্যসামগ্রী কিনতে ব্যক্তিগত তহবিল থেকে কোটি দুই কোটি ২৮ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য সেলিম ওসমান। মোবাইল অ্যাপস বিকাশ, রকেট বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে এ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ফতুল্লায় রফতনিমুখী গার্মেন্টস কারখানা উইজডম অ্যাটায়ার্সে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিয়ম শেষে তিনি এই অনুদানের ঘোষণা দেন।

সেলিম ওসমান জানান, তার নির্বাচনি এলাকা নারায়ণগঞ্জ-৫ আসনের অংশের মধ্যে সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ডের সব কাউন্সিলর এবং বন্দর উপজেলা চেয়ারম্যানসহ সাতটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি মেম্বারদের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকার সুবিধাবঞ্চিত দুস্থ ও অসহায় মানুষদের তালিকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ও বিকাশ নম্বর সংগ্রহ করা হবে। পরে তাদের আর্থিক সুবিধা দেওয়া হবে।

এছাড়া রমজান মাসে যাতে করে কেউ গুজব ছড়িয়ে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করতে না পারে, সে জন্য স্থানীয় আইনশৃংখলা বাহিনীকে সহায়তা দেওয়া শিক্ষিত বেকার যুবকদেরও আর্থিক সহায়তার ঘোষণা দেন সেলিম ওসমান। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ২০ জন করে মোট ৪৮০ জন যুবককে রমজান মাসের জন্য চার হাজার ৫০০ টাকা করে সম্মানি দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি করোনায় মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন ও দাহ করতে কাউন্সিলর খোরশেদকে ১০ লাখ টাকা এবং খানপুর ৩০০ শয্যা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আরও ২০ লাখ টাকা অনুদান দেওয়ার কথা জানান সেলিম ওসমান।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান