আইনমন্ত্রীর মায়ের জানাজা নিয়ে অপপ্রচারের ঘটনায় দুই মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২০, ১৮:০৭আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৮:২১

আইনমন্ত্রীর মা মুক্তিযোদ্ধা জাহানারা হক অন্য জানাজার ছবি দিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের মায়ের জানাজার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ঘটনায় দুটি মামলা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাতে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন বাদী হয়ে কসবা থানায় ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রেজাউল করিম সানি বাদী হয়ে আখাউড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এসব মামলা দায়ের করেন। কসবার মামলায় ১৩টি ও আখাউড়ার মামলায় আটটি ফেসবুক আইডির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল ভোররাতে আইনমন্ত্রীর মা জাহানারা হক ঢাকার অ্যাপেলো (এভার কেয়ার) হাসপাতালে মারা যান। ওইদিন বিকালে ঢাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত সংখ্যক লোকের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হয়। কিন্তু একটি কুচক্রি মহল অন্য একটি জানাজার নামাজের ছবি এডিট করে আইনমন্ত্রীর মায়ের জানাজার নামাজ হিসেবে ফেসবুকে অপপ্রচার করে আইনমন্ত্রী ও সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, রাত ৯টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এজাহারে ১৩টি ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানোর অভিযোগ করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী জানান, মো. হেদায়েত উল্লাহ, জুনাইদ শিবলী, নাজিম উদ্দিন, ইমতিয়াজ আহমেদ রাজন, এমজি রবিন, নাসির উদ্দিন মাসুদ, ইলিয়াছ হোসেন, বাংলা বসন্ত নামের ফেসবুক আইডিতে থেকে অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ করা হয়। এসব আইডি কারা চালাচ্ছেন খোঁজ নিয়ে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের