ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের পাশে এমপি মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ০২:১১আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০২:১৩

ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের পাশে এমপি মনোরঞ্জন শীল গোপাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিতরণ করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। শনিবার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়।

দেড় শতাধিক ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জনগণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, রোলেক্স বেকারির প্রোপাইটর মো. শফিউল্লাহ শুক্লা, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম ফিরোজ আলম প্রমুখ।

মনোরঞ্জন শীল গোপাল উপস্থিত সকলকে করোনাভাইরাস নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, পৃথিবীর অধিকাংশ দেশই এখন এই ভাইরাসে আক্রান্ত। এই রোগটি থেকে মুক্তি পেতে হলে আমাদের দৈনন্দিন আচরণ ও চলাফেরাতে পরিবর্তন আনতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া কারোরই উচিত হবে না। মনে রাখতে হবে আমরা যে কেউ যেকোনো সময় এই রোগে আক্রান্ত হতে পারি। কারণ আমরা সবাই এখন এই রোগের ঝুঁকিতে রয়েছি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে তিনি আরও বলেন, শুধু নিজে সতর্ক থাকলেই চলবে না। সবাইকেই সচেতন থাকতে হবে। গুজব থেকে সাবধান থাকার অনুরোধও করেন তিনি। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম