ভূঞাপুরে কর্মহীন পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ২২:১৬ আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২২:৩০

রশি টানিয়ে শ্রমিকদের অবরোধ টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন কর্মহীন হয়ে পড়া গণপরিবহন শ্রমিকরা। রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় রশি টানিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।  

অবরোধে অংশ নেওয়া শ্রমিকরা জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ বাস চলাচল বন্ধ থাকায় তারা বেকার হয়ে পড়েছেন। অথচ এ সময়ে প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা প্রতিদিন যাত্রী বোঝাই করে চলাচল করছে।

গণপরিবহন শ্রমিক শরিফ বলেন, ‘সব যানবাহন চলছে। শুধু বাস চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এতে করে আমাদের পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। তাই সবাই মিলে রশি টানিয়ে সড়ক অবরোধ করেছি।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ‘তাদের সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ