সীমান্তে পাঁচ শতাধিক পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২০, ১৭:২১আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৭:২৭

কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে বিজিবি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লগডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোর পাঁচ শতাধিক পরিবারকে এ খাদ্য সহায়তা দিয়েছে তারা। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার তালুক শিমুলবাড়ী স্কুল মাঠ এবং দুপুর ১২টায় কাশিপুর ডিগ্রি কলেজ মাঠে সামাজিক দূরত্ব রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন।

এ সময় উপস্থিত ছিলেন– লালমনিরহাট ১৫ বিজিবির উপ-অধিনায়ক মেজর এমএম শাহ আলম, শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল ইসলাম, কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল হক, বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহার আলী, গোল্ডেন ফিউচার একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ইউপি সদস্য এরশাদুল হক, শান্তাদুল ইসলাম প্রমুখ।

খাদ্য সামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, আধ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট লবণ, ১ প্যাকেট সুজি, ১ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম