নড়াইল লকডাউন

নড়াইল প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২০, ২০:৪৮আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২০:৪৯

লকডাউন জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নড়াইল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ৩টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছেন নড়াইল জেলা প্রশাসক ও করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি আনজুমান আরা। সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জেলাব্যাপী লকডাউনের ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, নড়াইল জেলায় করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সিভিল সার্জনের সুপারিশের আলোকে সংক্রমণ রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন মোতাবেক নড়াইল জেলাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করা হলো। লকডাউন চলাকালীন এ জেলায় জনসাধারণের আগমন ও বহির্গমন নিষিদ্ধ থাকবে। জেলার ভেতরে এক উপজেলা থেকে অন্য উপজেলায়ও যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহন লকডাউনের আওতামুক্ত থাকবে। লকডাউনের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নড়াইল সিভিল সার্জন অফিসের তথ্যমতে,সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত  নড়াইলে সাত জন ডাক্তারসহ করোনা আক্রান্তের সংখ্যা ১৩। এর মধ্যে নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই চিকিৎসক, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক এবং লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক রয়েছেন। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারী, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাঁতের টেকনিশিয়ান, এই স্বাস্থ্য কমপ্লেক্সে  কর্মরত একজন নার্সের (সেবিকা) স্বামী,একজন স্টাফ ও লোহাগড়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন জানান, করোনা আক্রান্তদের শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে। বর্তমানে তারা সবাই হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলার সর্বপ্রথম করোনা আক্রান্ত লোহাগড়া পৌরসভার পারছাতড়া গ্রামের সৈয়দ সুজন আলী (২৫) বর্তমানে সুস্থ আছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম