ময়মনসিংহ মেডিক্যালের ১৯ চিকিৎসকসহ ৪৬ জন করোনা পজিটিভ

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২০, ২০:৫২আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২০:৫৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকসহ ৪৬ জন স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মেডিক্যাল কলেজসহ জেলায় চিকিৎসক, নার্সসহ ৬৭ জন স্বাস্থ্য কর্মী করোনা পজিটিভ এসেছে। তথ্য গোপন করে রোগীদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া, নিম্মমানের পিপিই ও মাস্ক ব্যবহারের কারণেই একের পর এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন চিকিৎসক নেতারা।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, তথ্য গোপন করে বেশ কয়েকজন রোগী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হওয়ায় হাসপাতালের চিকিৎসা সেবায় নিয়োজিত ১৯ জন চিকিৎসক, ১০ জন নার্স ও ১৭ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

একের পর এক চিকিৎসক-নার্স ও কর্মীদের আক্রান্ত হওয়ায় হাসপাতালের আইসিইউসহ বেশ কয়েকটি ওয়ার্ড লকডাউন করা হয়েছে। তিনি আরও জানান, আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় জন চিকিৎসক, ছয় জন নার্স ও ৯ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তথ্য গোপন করে রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসার কারণেই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন দাবি করে সিভিল সার্জন বলেন, আক্রান্ত হওয়ার জন্য শুধু নিম্ন মানের পিপিই ও মাস্ককে দায়ী করা যাবে না।

অন্যদিকে জেলার বিএমএ সভাপতি ডা. মতিউর রহমান ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, একের পর এক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পেছনে তথ্য গোপন করে রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া একটি বড় কারণ। এছাড়া স্বাস্থ্য অধিদফতর থেকে নিম্ন মানের পিপিই ও মাস্ক সরবরাহ করায় এসব সুরক্ষাসামগ্রী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাজে আসছে না।

তিনি আরও বলেন, বর্তমানে সব রোগীকেই করোনা পজিটিভ ধরেই চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা। এই ক্ষেত্রে চিকিৎসককে যদি মানসম্মত পিপিই ও এন-৯৫ মাস্ক সরবরাহ করা হতো, তাহলে এভাবে তারা আক্রান্ত হতো না।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী