করোনায় দায়িত্ব পালনে অনীহা, ওসি প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ১৫:৩৪আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৬:১২

বানিয়াচং থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তকে পুলিশ সদর দফতরে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্প্রতি বানিয়াচংয়ে বেশ কিছু মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফিরেছেন। তাদের কোয়ারেন্টিন নিশ্চিত এবং আক্রান্ত পরিবারের সদস্যদের লকডাউনে রাখাসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে পুলিশ। কিন্তু বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত এসব কাজে অনীহা প্রকাশ করেন। যার কারণে তাকে পুলিশ সদর দফতরের আদেশে ক্লোজড করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, জাতির এই দুর্যোগময় সময়ে সরকারি কর্মচারী হিসেবে যেকোনও নির্দেশ আমরা মানতে বাধ্য। বিশেষ করে এখনকার যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী এক ধরনের যুদ্ধে নিয়োজিত। জনগণকে সব ধরনের সেবা এবং সুরক্ষা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই অবস্থায় ওসির এই দায়িত্বহীনতা অত্যন্ত দুঃখজনক।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি