শুরু হলো বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৫, ০৯:১৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ০৯:১৯

simআজ ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন শুরু করতে যাচ্ছে সরকার। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সব ধরনের জটিলতার অবসানের পর বুধবার থেকে এই পদ্ধতি কার্যকর হচ্ছে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, ‘কিছু জটিলতার যাচাই-বাচাই শেষে সমস্যা কমিয়ে সুন্দরভাবেই আমরা বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করতে যাচ্ছি।’

বৃদ্ধাঙ্গুলের ছাপ নিয়ে সিম রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করার ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে বিশ্বের দ্বিতীয় দেশ।

মহান বিজয় দিবসের সকাল ১১টায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনে (বিটিআরসি) একটি অনুষ্ঠানে মাধ্যমে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

মোবাইল ফোন অপারেটরগুলো বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন সেবা দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছে তারা।

গত ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের আঙুলের ছাপ দিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের একটি সিম নিবন্ধনের মধ্যদিয়ে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির উদ্বোধন করেন।

বর্তমানে বাংলাদেশ টেলিটকসহ ছয়টি মোবাইল ফোন অপারেটর রয়েছে। অন্য অপারেটরগুলো হচ্ছে- গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক ও সিটিসেল। সূত্র: বাসস।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান