নীলফামারীতে ৫৫০ পরিবারে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির খাদ্য সহায়তা

নীলফামারী প্রতিনিধি
০১ মে ২০২০, ০২:১০আপডেট : ০১ মে ২০২০, ০২:১৩

নীলফামারীতে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির খাদ্য সহায়তা

নীলফামারীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় ৫৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের কাজ শুরু করেছে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি। এর মধ্যে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলার সৈয়দপুর উপজেলায় ২৫০ জন কর্মহীন মানুষের মধ্যে ওই ত্রাণ বিতরণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

খাদ্য সহযোগিতার মধ্যে রয়েছে ৫ কেজি করে চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার ভোজ্য তেল। এছাড়াও পরিচ্ছন্নতার জন্য প্রত্যেক প্যাকেটে দেওয়া হয়েছে ১টি করে সাবান। শুক্রবার (১ মে) জেলা সদর ও  কিশোরগঞ্জ উপজেলায় অবশিষ্ট ত্রাণ বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ওসি মো. আবুল হাসনাত খান, পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান, সংগলশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিকেন রায় প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার ও ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির সদস্য মো. রবিউল ইসলাম বলেন,‘সমিতির পক্ষ থেকে করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলার তিন উপজেলায় ৫৫০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম