ফেনসিডিলবোঝাই প্রাইভেটকার জব্দ

বেনাপোল প্রতিনিধি
০২ মে ২০২০, ২০:২১আপডেট : ০২ মে ২০২০, ২০:২১

শার্শা সীমান্তে ফেনসিডিলবোঝাই প্রাইভেটকার জব্দ যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি প্রাইভেটকার এবং এর ভেতরে লুকানো ৪৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি তারা। শনিবার (২ মে) বিকাল সাড়ে ৫টার সময় শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ফেনসিডিল বোঝাই প্রাইভেটকারটি উদ্ধার করে বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে বিজিবি সদস্যরা বাগআঁচড়া-কায়বা সড়কের চালতাবাড়িয়া বাজারের সামনে কামারবাড়ী মোড়ে অবস্থান নেন। এসময় সাদা রংয়ের একটি করোলা প্রাইভেটকার সেখানে আসলে, বিজিবি কারটির গতিরোধ করে। এসময় পাচারকারীরা প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়। পরে এর ভেতর থেকে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবির কায়বা ক্যাম্পের নায়েব সুবেদার নুরুজ্জামান খান মালিকবিহীন প্রাইভেটকার থেকে ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে ফেনসিডিলের চালানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি