যশোরে বিশেষ চাহিদাসম্পন্ন ২১০ শিশুর পরিবারকে এনএফআইসি’র খাদ্য সহায়তা

যশোর প্রতিনিধি
০২ মে ২০২০, ২১:০৩আপডেট : ০৩ মে ২০২০, ০৪:৪৪

যশোরের ঝিকরগাছায় এনএফআইসি’র সহায়তায় বিশেষ শিশুদের পরিবারকে খাদ্য সহায়তা

যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথনগরে করোনা সংকটে থাকা ২১০ অসহায় পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার (২ মে) বিকেলে স্থানীয় বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।
ন্যাশনাল ফ্যামিলি ইনপুট কাউন্সিলের (এনএফআইসি) সহায়তায় খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মো. আব্দুল কাদের, বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল আলীম, প্রফেসর মো. তোফাজ্জেল হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. রুস্তম আলী, বিদ্যালয়ের সহ- প্রধান শিক্ষক রেহেনা খাতুন, হাসানুর ফয়েজ মজনু, মো. শাহিনুর রিপন, সাফিয়া খাতুন, শাহিদা খাতুন প্রমুখ।
বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল আলীম জানান, বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশু ও তাদের পরিবার খুবই দরিদ্র। করোনাভাইরাসের কারণে কাজ না থাকায় তারা আরও সংকটে আছে। তাদের সহযোগিতার জন্যে স্পেশাল অলিম্পিক, বাংলাদেশ এর অঙ্গ সংগঠন এনএফআইসি’র পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়। আমরা ওই শিশুদের পরিবারের কাছে তা নিজস্ব তত্ত্বাবধানে পৌঁছে দিয়েছি।

যশোরের ঝিকরগাছায় ত্রাণ নিতে আসা বিশেষ শিশুদের পরিবার।

তিনি জানান, আমাদের এই শিশুরা জেলা, বিভাগ এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ অবদান রেখেছে। তারা দেশের মুখ উজ্জ্বল করেছে।
খাদ্যসামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, তেল, পেঁয়াজ, আলু রয়েছে। এছাড়াও করোনা থেকে রিক্ষার জন্য প্রতি প্যাকেটে একটি করে সাবান ও মাস্ক দেওয়া হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম