পিরোজপুরে আরও ২ জনসহ মোট করোনা শনাক্ত ১১

পিরোজপুর প্রতিনিধি
০৪ মে ২০২০, ০৭:৪২আপডেট : ০৪ মে ২০২০, ০৭:৪৪

পিরোজপুরে আরও ২ জনসহ মোট করোনা শনাক্ত ১১

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের উত্তর শংকরপাশায় আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জন। তবে এর মধ্যে পিরোজপুর জেলায় প্রথম আক্রান্ত (মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়নে) ব্যক্তি সুস্থ হয়েছেন।

পিরোজপুর সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড-১৯ পরীক্ষার ল্যাব থেকে এই দুজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। শনিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছিল।

পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন জানান, নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর ওই দুজনের বাড়িতে গিয়ে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আক্রান্ত দুজনের বাড়ি লকডাউন করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম