টাঙ্গাইলে নারী স্বাস্থ্য সহকারী করোনায় আক্রান্ত

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ মে ২০২০, ২২:৩৯ আপডেট : ০৪ মে ২০২০, ২২:৪৯

টাঙ্গাইল

টাঙ্গাইলে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।

সোমবার (৪ মে) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত ব্যক্তি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত আছেন। তিনি টাঙ্গাইল পৌর এলাকার ডিস্ট্রিক্ট কোয়ার্টারের বাসিন্দা। এ ঘটনায় একটি ভবন লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘আক্রান্ত ওই নারী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী। তিনি যেখানে বসবাস করতেন ওই ভবনটি লকডাউন করে দেওয়া হয়েছে। সেখানে ১২টি পরিবার রয়েছেন। আক্রান্ত ওই স্বাস্থ্য সহকারীকে তার নিজ বাসাতেই আইসোলেশনে রাখা হয়েছে।’

সিভিল সার্জন বলেন, ‘রবিবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৮৫টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে সোমবার সকালে ঢাকা থেকে একজনের করোনা শনাক্তের বিষয়টি জানানো হয়। এ নিয়ে জেলায় একই পরিবারের পাঁচজনসহ করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এদের মধ্যে ঢাকায় দুইজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই সাতজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’

আইইডিসিআর এর ওয়েবসাইটের তথ্যের সঙ্গে অসামঞ্জস্য:

এদিকে আইইডিসিআর-এর ওয়েবসাইটে দেখা গেছে, টাঙ্গাইল জেলায় করোনা রোগীর সংখ্যা ৩০ জন। এছাড়াও মৃত্যু হয়েছে তিনজনের।

এই তথ্য বিভ্রাটের কারণ জানতে চাইলে সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ‘হয়তো টাঙ্গাইলের কোনও কোনও বাসিন্দা অন্য কোনও জেলায় গিয়ে আক্রান্ত হয়েছেন। সেখানে তারা নিজ জেলার নাম জানিয়েছেন। এজন্য হয়তো আইইডিসিআর টাঙ্গাইল জেলায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সঙ্গে যোগ করেছেন। এছাড়াও করোনাপজিটিভ কোনও ব্যক্তির নমুনা পুনরায় পাঠানো হলেও সে তথ্য দুবার যোগ হয়ে এমনটা ঘটতে পারে।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের