ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে গৃহবধূকে মারধরের অভিযোগ

জামালপুর প্রতিনিধি
০৫ মে ২০২০, ০০:৫৭আপডেট : ০৫ মে ২০২০, ০০:৫৯

জামালপুর জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউপি চেয়ারম্যান ও কতিপয় সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন করিফুল বেগম (৩৮) নামে এক গৃহবধূ। সোমবার দুপুরে সাংবাদিকদের ভুক্তভুগী গৃহবধূ ওই অভিযোগ করেন।

মারধরের শিকার গৃহবধূ করিফুল বেগম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উবায়দুল হক বাবুকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অন্যান্য অভিযুক্তরা হলেন- ইউপির ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য জয়নব বেগম, তার স্বামী শাজাহান, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য লাভলী বেগম, ২ নং ওয়ার্ডের সদস্য ফারুকুল ইসলাম।

ইসলামপুর থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, কুলকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হতদরিদ্র হিসেবে দীর্ঘদিন সরকারের ‘খাদ্য বান্ধব কর্মসূচি’ আওতায় কার্ডধারী হয়ে চাউল উত্তোলন করে আসছিলেন করিফুল বেগম। তিনি সম্প্রতি স্থানীয় মলমগঞ্জ বাজারে ওই কার্ডের চাউল উত্তোলন করতে এসে দেখতে পান তার নাম নেই।

এ সময় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উবায়দুল হক বাবু ও সংরক্ষিত ইউপি সদস্য লাভলী বেগম জানিয়ে দেন তাকে আর চাউল দেওয়া হবে না। গত ২৯ এপ্রিল বেলা বারোটায় করিফুল বেগম ইউপির অস্থায়ী কার্যালয়ে ভিজিডি কার্ডের চাউল উত্তোলন করতে গেলে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উবায়দুল হক বাবুসহ ইউপির অন্যান সদস্য তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে তারা লাঠি দিয়ে মারে। পরে করিফুল বেগমের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।

মারধরের শিকার গৃহবধূ করিফুল বেগম জানান, তিনি ইতোমধ্যে থানায় অভিযোগ করেছেন এবং বিচারের অপেক্ষায়।

ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উবায়দুল হক বাবুর সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, ওই মহিলা সরকারি চাল চোর। বেশ কিছুদিন আগে তার বিরুদ্ধে চাল চুরির অভিযোগে আমি আদালতে মামলা করেছি। এখন সে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।

ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম