এমপিকে নিয়ে ফেসবুকে পোস্ট, সাংবাদিক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
০৫ মে ২০২০, ২০:৩৬আপডেট : ০৫ মে ২০২০, ২০:৩৮

ডিজিটাল নিরাপত্তা আইন

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এসএ টিভির জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক।

সোমবার (৪ মে) রাত ২টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বলাকা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলাটি করেন ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান।

মামলার বাদী বেনুয়ার হোসেন খান জানান, তিনি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বিপক্ষে অসত্য তথ্য ফেসবুকে প্রকাশ করায় মামলা দায়ের করেছি। আমি আদালতে ন্যায় বিচার প্রার্থনা করি।

ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, 'বাদী মামলার এজাহারে অভিযোগ করেছেন যে, মাহতাব উদ্দিন তালুকদার এমপিকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার করে পোস্ট দিয়েছেন। এধরনের মিথ্যাচারে সংষদ সদস্যের সম্মানহানি হয়েছে।'

ওসি আরও জানান, 'মামলা দায়েরের পর বিষয়টি তারা সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশকে জানান। পরে সদর থানার পুলিশ ধরমপাশা থানার পুলিশের সহায়তায় আসামিকে গ্রেফতার করে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী