হবিগঞ্জে ৫ পুলিশ সদস্যসহ আরও ১২ জন করোনায় আক্রান্ত

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ মে ২০২০, ২১:০৭আপডেট : ০৫ মে ২০২০, ২১:০৮

হবিগঞ্জ হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় চুনারুঘাট থানার ওসি নাজমুল হকসহ ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হলো। মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ঢাকা থেকে আসা রিপোর্টের ভিত্তিতে এ তথ্য জানানো হয়। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

তিনি আরও জানান, দুপুরে নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এতে দেখা যায় চুনারুঘাটে ওসি শেখ নাজমুল হক ও চার কনস্টেবলসহ আট জন, নবীগঞ্জে দুই জন, বাহুবল ও লাখাইয়ে একজন করে করোনা আক্রান্ত হয়েছেন। তাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম