কুমিল্লায় ঈদে খুলবে না শপিংমল-শোরুম-বিপণি বিতান

কুমিল্লা প্রতিনিধি
০৭ মে ২০২০, ১৯:১৮আপডেট : ০৭ মে ২০২০, ১৯:৩৩

কুমিল্লা দোকান মালিক সমিতির বিজ্ঞপ্তি

স্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকি এড়াতে কুমিল্লায় সব শপিংমল, শোরুম, ব্রান্ডশপ, মার্কেট ও বিপনি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। আগামী ঈদুল ফিতর পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে। বৃহস্পতিবার (৭মে) দুপুরে এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন সিদ্ধান্তটি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, কুমিল্লা মহানগরীতে সম্প্রতি কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রমনের হার প্রতিনিয়ত বাড়ছে, ফলে আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছি। তাই আগামী ঈদুল ফিতর পর্যন্ত সকল শপিংমল, শোরুম, ব্রান্ডশপ, মার্কেট ও বিপণি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

করোনাভাইরাসের বিস্তাররোধে ক্রেতা ও ব্যবসায়ীদের আরও কয়েকটা দিন ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান