আকস্মিক ঘূর্ণিঝড়ে লটকন ও কাঁঠাল বাগানে অর্ধকোটি টাকার ক্ষতি

নরসিংদী প্রতিনিধি
০৮ মে ২০২০, ১৫:৫১আপডেট : ০৮ মে ২০২০, ১৫:৫১

ঘর্ণিঝড়ে ফলের বাগানের ব্যাপক ক্ষতি আকস্মিক ঘূর্ণিঝড়ে নরসিংদীর শিবপুর উপজেলার ছয়টি গ্রামে বেশ কয়েকটি পোল্ট্রি ফার্ম, পাঁচ শতাধিক গাছপালা, ফসল ও বৈদ্যুতিক সংযোগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকজন ক্ষতিগ্রস্ত কৃষক জানান, ঘূর্ণিঝড়ে লটকন ও কাঠাল বাগানের ৫০/৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত ৯টার দিকে এ ঘূর্ণিঝড় হয়। খবর পেয়ে শুক্রবার (০৮ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির ও বাঘাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ মৃধা। ঝড়ে বিধ্বস্ত ঘর

স্থানীয়রা জানান, রাতে উপজেলার বিরাজনগর, জয়মঙ্গল, শ্রীফুলিয়া, নাওহালা, মুরগীবের ও মোহাম্মদপুর এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হানে। ১০/১৫ মিনিট স্থায়ী এই ঘূর্ণিঝড় ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে শেষ হয়। এতে প্রায় ১০টি  ঘর-বাড়ি ও বিপুল সংখ্যক গাছপালা ভেঙে পড়ে। পাশাপাশি আবাদী ফসল নষ্ট ও বৈদ্যুতিক তার ছিঁড়ে ক্ষতির মুখে পড়েছেন এ এলাকার জনসাধারণ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে লটকন ও কাঁঠাল বাগানের। বাগান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পরে আছে প্রচুর লটকন ও কাঁঠাল। পাশাপাশি মৌসুমি ফলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উপজেলা কৃষি কর্মকর্তা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করছেন। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম