ওষুধ পাল্টে না দিয়ে উল্টো ডাক্তারকে মারলো দোকানি

সাতক্ষীরা প্রতিনিধি
১০ মে ২০২০, ১০:০৬ আপডেট : ১০ মে ২০২০, ১০:০৬

ফার্মেসি ওষুধ পাল্টে দিতে বলায় সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তৈয়েবুর রহমান গালিবকে মারধলের অভিযোগ পাওয়ার গেছে দোকানি মনিরুল সরদারের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (৯ মে) খুলনা রোড মোড় এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ।

আটক মনিরুল সদর হাসপাতালের সামনের এসএম ড্রাগ হাউজের মালিক। এর আগে শুক্রবার (৮ মে) বিকাল ৫টার দিকে এক রোগীর জন্য দেওয়া ওষুধ পাল্টে দিতে বলায় কথা কাটাকাটির একপর্যায়ে ডা. গালিবকে মারধর করেন দোকানি।
ডা. গালিব জানান, হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর জন্য ব্যবস্থাপত্র দেখে রোগীর স্বজনকে জরুরি কিছু ওষুধ আনতে পাঠান নার্স। রোগীর স্বজনও ওষুধ নিয়ে ওয়ার্ডে ফেরেন। নার্স দেখেন এক ওষুধের পরিবর্তে অন্য ওষুধ দিয়েছেন দোকানি। নার্স ওষুধটা বদলে আনতে বলেন। রোগীর স্বজন পুনরায় দোকানে গিয়ে ওষুধ বদলাতে ব্যর্থ হলে বিষয়টি জানান।
তিনি আরও বলেন,  ‘ঘটনাটি আমাকে জানালে আমি পুনরায় তাকে ওই দোকানে গিয়ে ওষুধটি বদলে আনতে পাঠাই। তিনি পুনরায় ফিরে এসে জানান দোকানি ওষুধ বদলে দেবে না আবার টাকাও ফেরত দেবে না। তার কাছে টাকাও নেই। তখন অসহায় লোকটির দিকে তাকিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে তার সঙ্গে আমিও দোকানে গিয়ে ওষুধটি বদলে দিতে অনুরোধ করি। তখন দোকানদার মনিরুল ওষুধ বদলে দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ওই ওষুধ আমার এখানে নেই। তখন টাকা ফেরত চাই। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমার ওপর হামলা চালায়। ঘটনাটি আমি সিভিল সার্জন স্যারকে অবহিত করে এ ঘটনার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছি।’
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সদর হাসপাতালের এক চিকিৎসকের ওপর হামলার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সেটি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ পেলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, ঘটনাটি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে হামলাকারীকে আটক করেছে পুলিশ। লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
বিজয়া দশমীতে সিঁদুর খেলতে গিয়ে তরুণীর মৃত্যু
কাঁকড়ায় মাইক্রোপ্লাস্টিক, মাছে বিষাক্ত সিসা: কে বাঁচাবে সুন্দরবন?
খাঁটি ছানার পেড়া সন্দেশের বিশ্বজয়ের গল্প
সর্বশেষ খবর
অ্যাপে বিনিয়োগের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩
অ্যাপে বিনিয়োগের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেফতার
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেফতার
মসজিদে ‘রাজনৈতিক আলোচনা’ নিয়ে আপত্তি, বিএনপি-জামায়াতের হাতাহাতি
মসজিদে ‘রাজনৈতিক আলোচনা’ নিয়ে আপত্তি, বিএনপি-জামায়াতের হাতাহাতি
মোংলা বন্দরের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও দ্রুত পণ্য খালাসে প্রধানমন্ত্রীর নির্দেশ
মোংলা বন্দরের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও দ্রুত পণ্য খালাসে প্রধানমন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি