প্রতিপক্ষের সমর্থকদের হাতে কাউন্সিলর প্রার্থীর মা খুন!

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৫, ১২:১৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৩:১৪

Mymensingh- ময়মনসিংহের গফরগাঁওয়ে আসন্ন পৌর নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। নিহতের নাম রাবেয়া খাতুন। তিনি পৌরসভার ৩নং ওর্য়াডের কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের মা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুলের ভাতিজা ইকবাল এবং ভাগ্নে সোহাগকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আজিজুলের দুই ভাইও আহত হয়েছে।

হামলায় নিহত রাবেয়া খাতুনের লাশ বুধবার রাতে থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলাম জানান, তার বাড়িতে অপর কাউন্সিলর প্রার্থী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুল হক ও তার সমর্থকরা  হামলা চালিয়ে এ ঘটনাটি ঘটিয়েছে।

তবে আনিসুল হক এই অভিযোগ অস্বীকার করেছেন। কারা হামলা চালিয়েছে সেব্যাপারেও তিনি জানেন না। তবে হামলার কথা শুনেছেন বলে জানিয়েছেন। তিনি এই ঘটনাকে তার বিরুদ্ধে অপপ্রচার বলে উল্লেখ করেছেন।

এদিকে হামলায় আনিসুলের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান। তবে আজিজুলের মায়ের মৃত্যু হামলায় নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর বলা যাবে বলে জানান তিনি।

/এআর/এফএস/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম