পঞ্চগড়ে আগুনে ঘরবাড়ি ভস্মীভূত, গবাদিপশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
১১ মে ২০২০, ১৭:২১আপডেট : ১১ মে ২০২০, ১৭:২৮

ঘরের সবকিছুই পুড়ে গেছে আগুনে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় আগুনে ছয়টি পরিবারের ১৩টি ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে এবং গরু-ছাগল পুড়ে মারা গেছে। রবিবার (১০ মে) গভীর রাতে জেলার বোদা উপজেলার বোদা সদর এবং মাড়েয়া ইউনিয়নে (দুই ইউনিয়নের সীমানায়) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বোদা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম আগুনে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। 

বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা গেছে। এছাড়া টুনিয়া রানী নামে এক নারী আহত হয়েছেন।

সোমবার দুপুরে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও দুটি করে কম্বল বিতরণ করেছেন। এছাড়া মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামীম ক্ষতিগ্রস্ত প্রত্যেককে ব্যক্তিগতভাবে এক হাজার করে টাকা সহায়তা করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের