নড়াইলে বাড়িতে হামলা, নারীকে জবাই

নড়াইল প্রতিনিধি
১৩ মে ২০২০, ১৭:৫৬আপডেট : ১৩ মে ২০২০, ১৮:০১

নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়িতে হামলার পর এক নারীকে জবাইয়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। নিহতের নাম রহিমা বেগম (৫৫)। উপজেলার লাহুড়িয়া সায়মানারচর গ্রামে মঙ্গলবার (১২ মে) গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রহিমা এলাকার আলী আকবর মোল্যার স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত আকবর মোল্যার বাড়িতে লুটপাটের উদ্দেশ্যে হামলা চালায়। হামলার ঘটনায় বাড়ির লোকজন চেঁচামেচি শুরু করলে তারা বাড়ির সদস্যদের বেঁধে রেখে রহিমা বেগমকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান আরও জানান, রহিমা হত্যাকাণ্ডের ঘটনাটি রহস্যজনক। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে ও জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় পরিবার সদস্যদের যোগসাজস আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি