অপবাদ সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

বরিশাল প্রতিনিধি
১৪ মে ২০২০, ০১:৪৭আপডেট : ১৪ মে ২০২০, ০১:৫৩

লাশ

বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তরকুল গ্রামে দশম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।  গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে প্রতিবেশীরা তার নামে কুৎসা রটায়, এ  অপবাদ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে।

নূরজাহান উপজেলার উত্তরকুল গ্রামের রিকশাচালক নুরুল ইসলামের মেয়ে এবং উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

ওই রাতে তার মরদেহ উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে নূরজাহানের স্বাভাবিক সম্পর্ক ছিল। তাকে নূরজাহান মামা বলে ডাকতো। ওই ব্যক্তির দুটি সন্তানও রয়েছে। দুপুরে ওই ব্যক্তি নূরজাহানের বাড়িতে যায়। স্থানীয় লোকজন এ নিয়ে বাজে মন্তব্য করে। ওই অপবাদ সহ্য করতে না পেরে নূরজাহান কান্নাকাটির পর বাড়ির পাশে থাকা তার ফুপুর বাড়িতে যায়। সেখানে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। 

মরদেহের ময়নাতদন্তের জন্য রাতে মরদেহ মর্গে পাঠানো হয়। 

এ ঘটনায় নূরজাহানের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম