করোনায় মৃতদেহ দাফনে প্রস্তুত ছাত্রলীগের ৪১ সদস্য

কুমিল্লা প্রতিনিধি
১৪ মে ২০২০, ২২:২৮আপডেট : ১৪ মে ২০২০, ২২:৩০

মৃতদেহ দাফনে ছাত্রলীগের ৪১ জন নেতাকর্মী প্রস্তুতি নিয়েছেন কুমিল্লার দেবিদ্বারে করোনাভাইরাসে মৃতদেহ দাফনে ছাত্রলীগের ৪১ জন নেতাকর্মী প্রস্তুতি নিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা কমপ্লেক্সের অভ্যন্তরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মানুযায়ী করোনায় মৃতদেহ দাফন এবং সমাহিত করার বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক অর্জুন সাহা, হেলথ টেকনিশিয়ান আবু সালেহ মামুন প্রমুখ। 

জানা যায়, করোনাভাইরাসের হটস্পট জেলার দেবিদ্বারে এ পর্যন্ত ৬১ জন আক্রান্ত হয়েছেন, প্রায় ৯ জন মৃত্যুবরণ করেছেন। যার ফলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উপজেলাকে হটস্পট ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দেশের বিভিন্ন এলাকার মতো এ উপজেলায়ও করোনায় মৃতদেহ দাফনে সংকট দেখা দিয়েছে। ইতোপূর্বে মারা যাওয়াদের প্রশাসন-স্বাস্থ্যকর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং ছাত্রলীগের নেতৃবৃন্দের সার্বিক সহায়তায় সমাহিত করা হয়েছে। এ দুঃসময়ে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের মানবিক দিকনির্দেশনায় এগিয়ে এসেছেন ছাত্রলীগের ৪১ জন নেতাকর্মী। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনীকের নেতৃত্বে ছাত্রলীগের এই টিম এ উপজেলায় করোনাভাইরাস বা এর উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী সবার দাফন এবং সমাহিতের কাজ সম্পন্ন করবেন।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনীক বলেন, ‘হট নাম্বারে ফোন করলেই আমরা পৌঁছে যাবো করোনায় মৃতদেহ দাফন করতে। আমাদের খাটিয়া, ইমামসহ প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত রয়েছে। একটা মানুষ মুত্যুর পর যেন তাকে যথাযথ সম্মান এবং ধর্মীয় বিধিবিধান অনুযায়ী দাফন করতে পারি সে লক্ষ্যে আমরা প্রশিক্ষণও গ্রহণ করেছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, ‘এই বিপন্ন মুহূর্তে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এবং ছাত্রলীগের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তাদের প্রয়োজনীয় সকল লজিস্টিক সাপোর্টও প্রদান করা হবে।’             

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের