মদনে মৃত নারী ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন

নেত্রকোনা প্রতিনিধি
১৫ মে ২০২০, ০২:৩৬আপডেট : ১৫ মে ২০২০, ০২:৩৬

নেত্রকোনা

নেত্রকোনার মদনে মারা যাওয়া ফুলতারা বেগম (৬০) করোনায় আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার (১৪ মে) তার নমুনার প্রতিবেদনে এই তথ্য জানা যায়। তিনি মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগরিয়া বড়পাড়া গ্রামের মৃত তাজেল মিয়ার স্ত্রী।

জানা যায়, ৯ মে শনিবার ফুলতারা ঢাকা নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি গোবিন্দশ্রীতে আসেন। ১০ মে সকাল ৬ ঘটিকায় তার মৃত্যু হয়। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংবাদের পরিপ্রেক্ষিতে মদন উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি মনিরুল হক মাখন তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ফলাফলে ফুলতারার রিপোর্ট পজিটিভ আসে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফখরুল হাসান চৌধুরী টিপু জানান, মৃত ফুলতারার বাড়ি ১০ মে লকডাউন করা হয়েছিল। করোনা পজিটিভ আসার সংবাদের পর থেকে স্বাস্থ্য টিম এখনও গোবিন্দশ্রীতে রয়েছে।

এখন পর্যন্ত মদনে মোট ৮ জন করোনা শনাক্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ৩ জন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম