আম আকৃতির ডিম

বান্দরবান প্রতিনিধি
১৬ মে ২০২০, ২১:৪৯আপডেট : ১৬ মে ২০২০, ২২:০২

আম আকৃতির ডিম বান্দরবানের লামায় আম আকৃতির ডিম পেড়েছে একটি কালো মুরগি। এই ঘটনায় সাড়া পড়েছে লামা জুড়ে। শনিবার (১৬মে) সকাল পর্যন্ত কালো রঙের মুরগিটি লামা পৌরসভার চাম্পাতলী এলাকায় প্রতিপালকের বাড়িতে আম আকৃতির তিনটি ডিম পেড়েছে।

ডিমগুলো সংরক্ষণ করছেন মুরগির মালিক লামা প্রাণিসম্পদ বিভাগের উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজা। তিনি ইতোমধ্যে বিষয়টি প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। আম আকৃতির ডিম পেড়েছে এই মুরগীটি

মোহাম্মদ মহসীন রেজা বলেন, ‘আমার লালিত কালো রঙের মুরগিটি তিন দিন ধরে হুবহু আম আকৃতির ডিম পাড়ছে। খবরটি ছড়িয়ে পড়ায় এ ডিম দেখার জন্য স্থানীয়রা আমার বাড়িতে ভিড় করছেন। এক বছর বয়সী মুরগিটি এর আগেও ডিম পেড়েছে। সেগুলোর আকৃতি স্বাভাবিক ডিমের মতোই ছিল। তবে কয়েকদিন আগে সকালে উঠে মুরগির ঘরটিতে ডিম দেখে অবাক হই।’

এ বিষয়ে লামা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী জানান, ‘মুরগির বিকৃত আকৃতির ডিম পাড়া একটি স্বাভাবিক ঘটনা। বিভিন্ন কারণে মুরগিসহ বিভিন্ন পাখির ডিমের আকৃতি ও গঠন মাঝে মধ্যে বিকৃত কিংবা পরিবর্তন হয়। তবে এই ঘটনাটি কেন হচ্ছে তা পরীক্ষা করে দেখা হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম