ফেসবুকে ধর্ম ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, গ্রেফতার ২

চাঁদপুর প্রতিনিধি
১৭ মে ২০২০, ০৫:৩৩আপডেট : ১৭ মে ২০২০, ০৫:৪০

চাঁদপুর ইসলাম ধর্ম ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা থেকে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) তাদের আদালতে উপস্থিত করা হবে।

এর আগে, শুক্রবার রাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের লামচরী গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, ইসলাম ধর্ম, প্রধানমন্ত্রী, পুলিশ বাহিনী, ক্ষমতাসীন দল, মসজিদে নামাজ আদায়, মসজিদের ইমাম (মৌলভী ও হুজুর) নিয়ে ‘পথিক সুমন’ নামের একটি ফেসবুক আইডি থেকে গত কিছুদিন ধরে কটূ মন্তব্য লিখে পোস্ট করা হচ্ছিল। এ স্ট্যাটাসের পর নেতিবাচক মন্তব্য করে একই এলাকার একই সম্প্রদায়ের অধর চন্দ্র মল্লিক নামে আরেক যুবক। বিষয়টি থানা পুলিশকে একাধিক মুসল্লি ফোন করে জানান। পরে পুলিশ স্ট্যাটাসের সত্যতা যাচাই করে তাদের আটক করে।

মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ইসলাম ধর্ম, প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল, পুলিশ বাহিনীকে নিয়ে নেতিবাচক পোস্ট ও কমেন্টের অভিযোগের সত্যতা যাচাই করে রাতে দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবারহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবারহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প
অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ