মোংলায় দেড় হাজার চিংড়ি ঘের প্লাবিত

মোংলা প্রতিনিধি
২২ মে ২০২০, ০২:২৩ আপডেট : ২২ মে ২০২০, ০২:২৬

মোংলায় দেড় হাজার চিংড়ি ঘের প্লাবিত ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে মোংলায় দেড় হাজার চিংড়ি ঘের প্লাবিত হয়েছে। এছাড়া ১২৫টি কাঁচা ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত এবং ৩২৫টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিপুল সংখ্যক গাছপালা উপড়ে গেছে। তবে ঝড়ের আঘাতে এখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান বলেন, মোংলা বন্দরের পশুর চ্যানেলের তীরবর্তী কানাইনগর, কলাতলা, সুন্দরতলাসহ বিভিন্ন জায়গার দুর্বল বেড়িবাঁধের কয়েকটি জায়গা ধ্বসে গেছে। তবে আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী কয়েক ফুট উচ্চতার জলোচ্ছাসের কথা বলা হলেও মোংলা সমুদ্র বন্দরের পশুর চ্যানেলসহ সুন্দরবনের নদ-নদীর পানির উচ্চতা অনেকটা স্বাভাবিকই ছিল। ফলে মোংলাসহ আশপাশ এলাকায় জলোচ্ছাসে প্লাবিত হওয়ার ঘটনা ঘটেনি। যদিও বেড়িবাঁধ ভেঙ্গে কিংবা উপচে জোয়ারের যে পানি বাঁধের অভ্যন্তরে প্রবেশ করেছিল তা আবার ভাটার সময়ে নেমে গেছে।

পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে পৌর শহরের বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে দুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আালী।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ঝড়ে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান, পৌর মেয়র জুলফিকার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান বলেন, আম্পানে কম বেশি ক্ষতিগ্রস্থ এমন ২ হাজার ৪শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া ৩ হাজার শিশুর জন্য শিশু খাদ্যও দেওয়া হচ্ছে।

এদিকে আম্পানের তাণ্ডবে পূর্ব সুন্দরবনের ঢাংমারী ষ্টেশন, লাউডোব, দুবলা ও মরাপশুর ক্যাম্পের জেটি, ঘরবাড়ীসহ অন্যান্য স্থাপনা এবং বনের গাছপালার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন। তবে এতে কোনও জেলে নৌকা ডুবি, জেলে নিঁখোজ কিংবা হতাহতের খবর নেই বলেও জানান তিনি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০২৭ সালের শুরুতে ইরানে আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের
২০২৭ সালের শুরুতে ইরানে আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের
গোপালগঞ্জে গভীর রাতে গণগ্রেফতারের গুজব, গ্রাম ছাড়লেন অনেকে
গোপালগঞ্জে গভীর রাতে গণগ্রেফতারের গুজব, গ্রাম ছাড়লেন অনেকে
সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম জিতলেন আলকারাজ
সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম জিতলেন আলকারাজ
কর্মকর্তা-কর্মচারীদের ৬৬ মেধাবী সন্তানকে সম্মাননা দিলো সাউথইস্ট ব্যাংক
কর্মকর্তা-কর্মচারীদের ৬৬ মেধাবী সন্তানকে সম্মাননা দিলো সাউথইস্ট ব্যাংক
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক