আইসোলেশন থেকে করোনা পজিটিভ রোগীর পলায়ন

বগুড়া প্রতিনিধি
২২ মে ২০২০, ২২:১৭আপডেট : ২৭ মে ২০২০, ১২:১৬

বগুড়া

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে শুক্রবার (২২ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত সিরাজুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন। ১৮ মে তাকে বগুড়া মহাস্থানের যাত্রী ছাউনি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে অচেতন অবস্থায় সিরাজুল ইসলামকে উদ্ধার করে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। ১৯ মে খবর পেয়ে তার স্বজনরা আসেন। সেদিন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরদিন পাওয়া রিপোর্টে তিনি করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হন। শুক্রবার সকাল ৭টা থেকে ৯টার মধ্যে চিকিৎসক ও নার্সরা মুমূর্ষু এক রোগীকে নিয়ে ব্যস্ত থাকার সুযোগে সিরাজুল ইসলাম আইসোলেশন ইউনিট থেকে পালিয়ে যান। ওই রোগীর বাড়ি রংপুরের মিঠাপুকুরে বলে তথ্য দেওয়া আছে বলেও জানান তিনি।

/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম