দিনাজপুরের ‘গোড়-এ শহীদ’ ময়দানে এবার হচ্ছে না ঈদের জামাত

দিনাজপুর প্রতিনিধি
২৪ মে ২০২০, ১০:২৯আপডেট : ২৪ মে ২০২০, ১৮:০০

‘গোড়-এ শহীদ’ ঈদগাহ ময়দান দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান দিনাজপুরের ‘গোড়-এ শহীদ’। প্রতি বছর এই মাঠে লাখ লাখ মুসল্লি সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এই ময়দানে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। এতে মুসল্লিদের অনেকে দুঃখ পেলেও তাদের আল্লাহর কাছে একটাই প্রার্থনা করোনা মহামারি থেকে মানুষ যেন মুক্তি পান।

ঈদগাহবস্তি এলাকার আব্দুস সালাম বলেন, 'গত কয়েক বছর ধরেই লাখো মুসল্লির সঙ্গে এখানে নামাজ আদায় করি। তবে এবার করোনার কারণে তা হবে না।'

মুসল্লি শফি উদ্দিন বলেন, 'মাঠে একসঙ্গে নামাজ আদায় করা আনন্দের একটি অংশ। এবার তা হচ্ছে না। তবে সবাই যেন করোনা থেকে মুক্ত থাকেন এই কামনা করি।'

দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, 'সরকারের নির্দেশনা মতে কোনও উন্মুক্ত স্থানে ঈদের জামাত হচ্ছে না। সেই কারণে ‘গোড়-এ শহীদ’ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। তবে প্রতিটি মসজিদে তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য সবাই একমত হয়েছেন। পর্যাপ্ত জীবাণুনাশক স্প্রে করে সেখানে নামাজ আদায় করা হবে। কোলাকুলি বা হাত মেলানো যাবে না। মসজিদে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান রাখা হবে। স্বাস্থ্যবিধি মেনেই ঈদ উদযাপন করা হবে।'

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোড়-এ শহীদ বড় ময়দানের আয়তন প্রায় ২২ একর। ৫২ গম্বুজের ঈদগাহ মিনার তৈরিতে খরচ হয় তিন কোটি ৮০ লাখ টাকা।  মিনারের প্রথম গম্বুজ অর্থাৎ মেহেরাব (যেখানে ইমাম দাঁড়াবেন) তার উচ্চতা ৪৭ ফিট। এর সঙ্গে রয়েছে আরও ৪৯টি গম্বুজ। এছাড়া ৫১৬ ফিট লম্বা ৩২টি আর্চ নির্মাণ করা হয়েছে। পুরো মিনার সিরামিক্স দিয়ে নির্মাণ করা হয়েছে। ঈদগাহ মাঠের দু’ধারে করা হয়েছে ওজুর ব্যবস্থা। প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক লাইটিং। রাত হলে ঈদগাহ মিনার আলোকিত হয়ে উঠে। ময়দানের পশ্চিম দিকে প্রায় অর্ধেক জায়গা জুড়ে প্রতিষ্ঠিত মিনারটির কাজ শুরু হয় ২০১৫ সালের ডিসেম্বরে। ২০১৭ সাল থেকে প্রতি ঈদে এখানে  জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। নতুন মিনার তৈরির পর তিন বছরে এই মাঠে ৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী