বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৫ মে ২০২০, ১৮:৫৭আপডেট : ২৫ মে ২০২০, ১৮:৫৯

বগুড়া বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) গভীর রাতে তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ সোমবার (২৫ মে) সকালে সিরাজগঞ্জের গ্রামের

বাড়িতে সৎকারের জন্য পাঠানো হয়। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আইসোলেশন ইউনিট সূত্র ও অন্যরা জানায়, সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের হরিণা বাগবাটি গ্রামে ওই ব্যক্তি হৃদরোগ ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাত ৪টায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৩টার দিকে তিনি মারা যান।

ডা. শফিক আমিন কাজল জানান, সোমবার দুপুর পর্যন্ত তার নমুনার ফলাফল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাব থেকে আসেনি।

ওই চিকিৎসক আরো জানান, বর্তমানে আইসোলেশন ইউনিটে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৮ জন করোনা পজিটিভ ও অবশিষ্ট তিন জন সন্দেহভাজন। এ নিয়ে বগুড়া আইসোলেশনে মোট ৯ জনের মৃত্যু হলো। আগের ৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম