যমুনায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০২০, ১৭:১৪আপডেট : ২৮ মে ২০২০, ১৭:২০

নৌকাডুবির ঘটনায় উদ্ধার কাজ চলছে সিরাজগঞ্জের চৌহালীর স্থল ইউনিয়নে যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকা ডুবির ঘটনায় বৃহস্পতিবার (২৮ মে) বিকালে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জনে। চৌহালী উপজেলা নির্বাহী অফিসের তথ্যানুযায়ী এ ঘটনায় এখনও ছয় জন নিখোঁজ রয়েছেন।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস, এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ মাসুদ এবং চৌহালীর ইউএনও দেওয়ান মওদুত আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত যমুনা নদীর চৌহালীর আজিমুদ্দিন মোড়, ঘুষুরিয়া, স্থল ও এনায়েতপুর থেকে ভেসে ওঠা পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন এলাকাবাসী। এর আগে উদ্ধার করা হয় আরও পাঁচটি লাশ।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। তবে, ডুবুরি দলের কেউই গত দু’দিনে কোনও লাশ উদ্ধার করতে পারেননি। ১০টি লাশই উদ্ধার করেছেন স্থানীয়রা এবং নিহতের স্বজনরা। নৌকা ডুবির পর স্থানীয়রাই জীবিত ৫৭ জনকে উদ্ধার করতে সক্ষম হন।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন জেলার ক্ষয়রাতি তহবিল থেকে নিহতের পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অনুদান দিতে চৌহালী ও বেলকুচির ইউএনও-কে নির্দেশ দেওয়া হয়েছে। নৌকাডুবিতে জেলার বাইরের কেউ মারা গেলে সে জেলার ডিসিদের একই ধরনের উদ্দ্যোগ নিতে অনুরোধ করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ মে) এনায়েতপুর থেকে ৭৩ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছলে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। এতে ওই দিনই ঘটনাস্থল থেকে শিশুসহ দুই জনের লাশ উদ্ধার করা হয়। ওই দিন জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ৫৭ জনকে । এ দুর্ঘটনায় বর্তমানে নিখোঁজ রয়েছেন ছয় জন। যাত্রীদের অধিকাংশই ধানকাটা শ্রমিক।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের