কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে মাদ্রাসার সহকারী অধ্যাপকের মৃত‌্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ মে ২০২০, ০১:২৬আপডেট : ২৯ মে ২০২০, ০১:৩৫

মো. রফিকুল ইসলাম (৪৬)

কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে রফিকুল ইসলাম (৪৬) নামে এক সহকারী অধ্যাপকের মৃত‌্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (২৮ মে) সন্ধ‌্যায় রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লে‌জে আইসোলেশ‌নে থাকা অবস্থায় তি‌নি মারা যান।

কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নুর বখত এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

মৃত র‌ফিকুল ইসলাম কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ‌্যাপক হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। তার বাড়ি সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ি এলাকায়।

অধ্যক্ষ মো. নুর বখত জানান, স‌র্দি-জ্বর, কা‌শি ও পাতলা পায়খানাসহ করোনা উপসর্গ নিয়ে ঈদুল ফিত‌রের দিন (২৫ মে) তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হলেও ফল হাতে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।

অধ‌্যক্ষ আরও জানান, র‌ফিকুল ইসলাম রমজা‌নের শেষ দি‌কে মস‌জি‌দে এহ‌তেকা‌ফে ছি‌লেন। ২৭ রমজান তি‌নি অসুস্থ হ‌লে বা‌ড়ি‌তে ফি‌রে আসেন। প‌রে তার অবস্থার অবন‌তি হ‌লে ঈদের দিন তা‌কে রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। তার সঙ্গে থাকা তার স্ত্রী ও শ‌্যালকও ক‌রোনা উপসর্গ নি‌য়ে অসুস্থ হ‌য়ে প‌ড়ে‌ছেন ব‌লে জানান অধ‌্যক্ষ।

ক‌রোনা উপসর্গ নি‌য়ে মারা যাওয়ায় বৃহস্প‌তিবার রা‌তে স্বাস্থ‌্য অধিদফতরের গাইড লাইন অনুযায়ী র‌ফিকুল ইসলাম‌কে দাফন করা হ‌য়ে‌ছে ব‌লে আলিয়া মাদ্রাসা সূ‌ত্রে জানা গে‌ছে।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম