সীমান্তে গোলাগুলি: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৫, ১২:৩০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৫:৪৩

বান্দরবান সীমান্ত

সম্প্রতি বান্দরবানে গোলাগুলির ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়েছে।

শুক্রবার সকালে মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় এবং সরকারের অবস্থান উল্লেখ করে একটি কূটনৈতিক চিঠি (এইড মেমোয়ার) দেওয়া হয় তার কাছে।

১৪ ডিসেম্বর (সোমবার) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির মধ্যে গোলাগুলিতে এক বাংলাদেশি নিহত হয়। পরের দিন ১৫ ডিসেম্বর একই জায়গায় মিয়ানমারের বাহিনীর গুলিতে একজন আহত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ ঘটনা সম্পর্কে বলেছেন, ‘এটি গ্রহণযোগ্য নয়। আমরা সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ করেছি এবং তাদেরকে আরও সংযত ব্যবহার করার আহ্বান জানিয়েছি।’

বাংলা ট্রিবিউনের বান্দরবান প্রতিনিধি জানান, সোমবার সকাল ৯টার দিকে জেলার আশারতলী সীমান্ত এলাকায় কাজ করতে গেলে মিয়ানমারের বিজিপির সদস্যরা অতর্কিত গুলি চালালে জয়নাল আবেদীন নামে এক বাংলাদেশি নিহত হন। তার বাড়ি নাইক্ষ্যংছড়ির আশারতলী এলাকায়। তার সঙ্গে থাকা আরও দুই বাংলাদেশি শ্রমিক পালিয়ে প্রাণে রক্ষা পায়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, আশারতলী সীমান্তের ৪৬ ও ৪৮ নং পিলারের কাছে কাজ করতে যাওয়ার সময় বিজিপি ছয় রাউন্ড গুলি করলে জয়নাল নিহত হয়।

তিনি আরও বলেন, তার লাশ বিজিপি নিয়ে গেছে এবং এখনও ফেরত দেয়নি।

এদিকে, এ ঘটনার পর ওই সীমান্ত এলাকায় বসবাসরতদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মিয়ানমার সীমান্তে এর আগেও বেশ কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে।

 

/এসএসজেড/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান