লঞ্চের নকশা করোনার সুরক্ষায় নিশ্চিত করে না: নৌপ্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০২০, ১৮:১৬আপডেট : ০৪ জুন ২০২০, ১৮:১৬

লঞ্চের নকশা করোনার সুরক্ষায় নিশ্চিত করে না: নৌপ্রতিমন্ত্রী

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 'লঞ্চের নকশা করোনা (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সুরক্ষা নিশ্চিত করে না। তারপরও আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। মার্চের প্রথম থেকেই সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। কীভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা যাত্রীসেবা দিতে পারি সে বিষয়ে মার্চের ২০ তারিখে একটি যৌথসভা করেছি। তার চারদিন পরে লকডাউন হয়েছে। সেকারণে সেটা বাস্তবায়ন হয়নি। লকডাউন তোলার পর আবার আমরা সভা করেছি। টানেল, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সবকিছু প্রস্তুত ছিল কিন্তু যাত্রীরা এসব নিয়ম মেনে চলেনি।'

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

লকডাউনের সময় ফেরিতে সাধারণ যাত্রীদের ভিড়ের ব্যাপারে তিনি বলেন, 'বিশেষ জরুরি সরকারি কার্যক্রম, পণ্যবাহী যান ও ত্রাণ বিতরণের সুবিধার জন্য আমরা ফেরি চালু রেখেছিলাম। কিন্তু সাধারণ যাত্রীদের চাপে এখানে দায়িত্বশীল কর্মকর্তারা অসহায় হয়ে পড়েছিলেন। এখন শুধু শিমুলিয়া ঘাটে নয়, আমরা সব জায়গায় স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছি।'

এসময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম